× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহও দেখা যায়নি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। প্রধান বিরোধী দলগুলো অংশ না নেয়ায় এরকম হয়েছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় ভোটকেন্দ্রে ভোটারদের উৎসাহও দেখা যায়নি। বললেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ভোটকেন্দ্র পরিদর্শন করে আমি সেখানে সরকারদলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট দেখিনি। প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করায় নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি।

মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উত্তর সিটিতে মেয়রপদে উপনির্বাচন হওয়ার কথা ছিল ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি। এতে দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি অংশ নিয়ে চেয়েছিল। তবে সেই নির্বাচন এক রিটের পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সিটিতে উপনির্বাচন করা সম্ভব না হলেও প্রায় এক বছর পর ভোট হচ্ছে। আওয়ামী লীগ এ উপনির্বাচনে অংশ নিলেও অংশ নেয়নি বিএনপি।

মেয়র পদে দলীয় প্রতীকে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ, ন্যাশনাল পিপলসপার্টির আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।

ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপ-নির্বাচন ছাড়াও নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়।


এ ক্যটাগরির আরো খবর..