ঝালকাঠিতে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিবেদকঃ ঝালকাঠিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । জেলার রাজাপুরে পল্লী বিদ্যুতের উদ্যোগে কম্বল বিতরণ করা হয় ।

মঙ্গলবার সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজা বেগম পারুল ও রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির সাব জোনাল অফিসের এজিএম রাজন কুমার দাস ও রাজাপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। কতৃপক্ষ জানায় , উপজেলার বিভিন্ন স্থানের অসহায় ও দরিদ্র ৪০ জন শীতার্তদের মাঝে কম্বল দেয়া হয়েছে।

এ সময় ১৫ জনকে সম্পূর্ণ বিনা খরচে বিদ্যুৎ সংযোগও প্রদান করা হয়েছে । এদিকে জেলার নলছিটি উপজেলায় সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকার দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি এ্যাড. মো. কাওছার হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরী।  সংগঠনের সদস্য সচিব গোলাম মাওলা শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, সংগঠনের উপদেষ্টা খান মনিরুজ্জামান বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, মো. মিজানুর রহমান, মো. আক্কাস হোসেন, যুগ্ম সদস্য সচিব মো. ইব্রাহীম খান সাকিল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।