× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ভোট পেলেও চেয়ারম্যান, না পেলেও চেয়ারম্যান

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : ভোট পড়ুক আর না পড়ুক চেয়ারম্যান হবেন একজনই। তিনি হলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুর আলম। রংপুরের পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আলমের সমর্থকরা এমনটাই প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।

তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুর আলম বলেন, এই ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কোনো প্রকার অশান্ত পরিবেশ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এখানে বিএনপি, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী যারাই রয়েছেন তারা সকলেই ভালো মানুষ। সকলেই চান সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।

কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার চিন্তাও কেই করতে পারবে না। সকল প্রার্থীই ভোটারদের উপর নির্ভরশীল। বিএনপির মনোনীত প্রার্থী জিকরুল আমিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভিন্ন কথা শুনতে পাচ্ছি। নুর আলমের সমর্থকরা বলে বেরাচ্ছেন, নির্বাচনে ভোট হোক বা না হোক জয়ী হবে আওয়ামী লীগের প্রার্থী।

জিকরুল বলেন, প্রায় ১৪ বছর পর এ ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। সাধারন মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে কেউ কেউ নানা ধরনের গুজব ছড়িয়ে ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করছে।

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ পুলিশে কর্মরত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ভাই তরিকুল ইসলাম শফিকুলকে গাইবান্ধা থেকে রংপুর কোতয়ালী থানায় আনা হয়েছে। তিনি প্রায় দিন নির্বাচনী এলাকায় এসে তার ভাইয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ নানা কথা বলছেন। তিনি বিষয়টি নির্বাচন কমিশন দেখবেন বলে আশা করেন। জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জলিল সরকারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এলাকার মানুষ খুবই শান্তি প্রিয়। তবে এখানে কেউ ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্ঠা করলে জনগণ শুধু প্রতিহতই করবে না, এলাকায় রণক্ষেত্রে রুপ নিবে।

ভোট যেখানেই পড়ুক নির্বাচিত হবে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমন প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির প্রার্থী বলেন, সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টি করা হচ্ছে।

যা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবু তাহের সরকারি দলের প্রার্থীর গুজব ছড়ানোর কথা উল্লেখ্য করে বলেন, এ অবস্থা চলতে থাকলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না। যা সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে বড় বাধা। রংপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিএম মাহাতাব উদ্দিন জানান, যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করা হবে। কোনো গুজবে কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। উল্লেখ্য, রংপুর জেলার ৭৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে একটি পীরগাছা উপজেলার ১নং কল্যানী ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।


এ ক্যটাগরির আরো খবর..