× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

ভোট কেন্দ্রে অস্ত্রসহ ছাত্রলীগ কর্মী আটক

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ সাতকানিয়া উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে অস্ত্রসহ এমরান আহমেদ নামে বহিরাগত এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিজিবি। চেয়ারম্যান প্রার্থী গুলিবিদ্ধ।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, দু’পক্ষে গোলাগুলির কারণে বাজালিয়া ইউনিয়নের বোর্ড অফিস কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। আরো কয়েকটি কেন্দ্রে উত্তেজনা চলছে।

তিনি আরো জানান, শনিবার সকাল ১০টার দিকে ১৩ নম্বর বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর বোর্ড অফিস কেন্দ্র থেকে দেশীয় তৈরি একটি এলজিসহ এমরানকে আটক করে বিজিবি। আটকের সময় এমরান নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। নগরীর আতুরার ডিপো এলাকায় তার বাসা বলে জানিয়েছে।

বিজিবি এমরানকে আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের হাতে তুলে দেয়। আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এমরানকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। সেখানে তার বিচার হবে।


এ ক্যটাগরির আরো খবর..