× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

ভেনিজুয়েলা সংকটে ১১ লাখ শিশু ক্ষতিগ্রস্ত: ইউনিসেফ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

ভেনিজুয়েলা সংকটে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা ৫ লাখ থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে ১১ লাখে দাঁড়িয়েছে। ফলে এ বছর এসব শিশুর জন্য মানবিক সাহায্য প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘ শিশু সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, মোট এ সংখ্যার মধ্যে ভেনিজুয়েলা থেকে উচ্ছেদ করা শিশু অন্তর্ভূক্ত করা হয়েছে। বিতাড়িত করা এসব শিশুর বেশির ভাগই ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশ থেকে এখানে আসে।

এদিকে দাতা সংস্থাগুলোর ধারণা, আসন্ন মাসগুলোতে ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট আরো প্রকট হবে। এতে দেশটিতে শিশু ও বহু পরিবারের মানবিক পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে।

ইউনিসেফ শিশুদের অধিকার সমুন্নত এবং তাদের প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে এ অঞ্চলের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

গত সপ্তাহে এএফপি’র হাতে আসা জাতিসংঘের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়, ভেনিজুয়েলার ৭০ লাখ লোকের মানবিক সাহায্যের প্রয়োজন রয়েছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২৪ শতাংশ।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার অর্থনৈতিক সমস্যার জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করলেও দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো বলেন, দেশের আর্থিক দৈনদশার জন্য বর্তমান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনা দায়ী। গুয়াইদো নিজেকে দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছে। এরপর যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বের প্রায় ৫০টি দেশের সরকার গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্টের আবেদনের প্রেক্ষিতে ভেনিজুয়েলার মানবিক সংকট নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বৈঠকে বসবেন বলে ধারণা করা হচ্ছে


এ ক্যটাগরির আরো খবর..