ভূমি মন্ত্রণালয়কে টপ লাইনে নিতে হবে – ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরগুলোর কাজের স্বচ্ছতার জন্য সারপ্রাইজ ভিজিট করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের যে বদনাম রয়েছে তা কাজের স্বচ্ছতার মধ্য দিয়ে মন্ত্রণালয়কে টপ লাইনে নিতে হবে।

মন্ত্রী আজ চট্টগ্রাম প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকগণ ভূমি অফিসারের নানা অনিয়মের কথা তুলে ধরেন। কর্মকর্তা কর্মচারীরা সাধারণ মানুষের সাথে যে প্রতারণা করেন তা নিরসনের দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে আগের মতো অনিয়ম নেই। আমি উদ্যোগ নিয়েছি মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীর ডাটাবেজ করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পদের হিসাব নেব। আমি অনিয়ম দুর্নীতি পছন্দ করি না। কোনো বদনামের অংশীদার হতে চাই না। সরকার অনিয়ম দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স।

চট্টগ্রামে চলমান নানা উন্নয়নের কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, টানেল নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কাজে স্বচ্ছতার জন্য স্পটে গিয়ে জমির মালিকদের চেক হস্তান্তর করবো। এ বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে।

মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সেক্রেটারি শুকলাল দাস, সাবেক সভাপতি আলী আব্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সেক্রেটারি হাসান ফেরদৌস, চ্যানেল নাইনের ব্যুরো চীফ এজাজ মাহমুদ, চ্যানেল আইয়ের ব্যুরো চীফ চৌধুরী ফরিদসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।