× Banner
সর্বশেষ
বেনাপোলে ছাত্রলীগের মিছিল, আটক ২ ছাত্রলীগ কর্মী আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশ ইন  বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক সম্পর্কের নতুন অধ্যায়, সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় সমঝোতা স্মারক স্বাক্ষর পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা দৌলতদিয়া ফেরিঘাট থেকে পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায় – আইনমন্ত্রী

পত্নীতলায় ভিক্ষুক পূনর্বাসনের শুকনা খাবার হরিলুট

admin
হালনাগাদ: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

মো.আবু সাইদ, পত্নীতলা(নওগা) প্রতিনিধি: নওগার পত্নীতলায় ভিক্ষুক পূনর্বাসনের জন্য বরাদ্দকৃত শুকনা খাবার হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। ভিক্ষুকমুক্ত দেশ গঠনে লক্ষ্যে সরকার দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ে অধিনে উপজেলার প্রতিটি ভিক্ষুককে শুকনা খাবার বরাদ্দ প্রদান করলেও কাজের কাজ কিছুই হয় নি। সরকার নির্দেশিত-নিয়মনীতি তোয়াক্কা না করে অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে নাম মাত্র বিতরন করে পুরো খাবার আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে,২০১৭-১৮ অর্থ বছরে জন্য পত্নীতলা উপজেলার ১১াট ইউনিয়নের ১৪৩ জন ভিক্ষুককে পূনর্বাসনের আওতায় জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ প্যাকেট বিস্কুট, ১ প্যাকেট মমবাতি, ১ বক্স ম্যাচ ও , ১ প্যাকেট খেজুর ও ১ পিস কম্বল বরাদ্দ প্রদান করা হয়। নিদিষ্ট নীতিমালা অনুসরণপূবক নিধারিত তালিকাভুক্ত ভিক্ষুকদের জন্য এসব খাবার বরাদ্দ করা হলেও ইউপির চেয়ারম্যান ও মেম্বাররা এসব নিয়মনীতির তোয়াক্কা করছেন না।

সরজমিনে শনিবার উপজেলার আকবরপুর, ঘোষনগড়, আমাইড়, মাটিন্দর, দিবর,কৃঞ্চপুর,নিমইল,শিহাড়া,পত্নীতলা ও নজিপুর ইউনিয়নের তালিকাভুক্ত ভিক্ষুকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিক্ষুকদের নাম মাত্র বিতরন দেখিয়ে সমদ্বয় খাবার আত্মসাত করা হয়েছে। এদের মধ্যে অনেকেই এখনো কোন খাবার পায় নি। অথচ শতভাগ বিতরন দেখানো হয়েছে।

এ বিষয়ে কয়েক জন ভিক্ষক নাম প্রকাশ না করা শর্তে জানান,সরকার আমাদের নামের বরাদ্দের খাবার যারা আত্মসাত করেছেন তাদের বিচার দাবী করেন। এ ব্যাপারে মাটিন্দর ইউপির চেয়ারম্যান রুবেল বলেন, এষিয়ে আমার কিছু জানা নেই । উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আবু সোয়েব বলেন, কোন ভিক্ষুক তো অভিযোগ করে নি। তবে খোজ নিয়ে দেখব।

উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম জানান,ভিক্ষুকদের জন্য বরাদ্দকৃত খাবার আত্মসাতকারী যে হোক না কেন আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..