× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

পিঁ আই ডি

ভুলপথ পরিহার করে বিএনপির রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা বস্ত্র ও পাট মন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্থ

ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্থ হয়েছে। মূল্যায়ন করে তাদের ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে এমন প্রত্যাশা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি।

আজ ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আন্দোলন করবে এটাই স্বাভাবিক। বিএনপি মহাসচিবের জামিন প্রাপ্তি, আমি মনে করি, বিএনপি যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, সে ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি নামক দলটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ২৮ অক্টোবর যে হত্যাকাণ্ড হয়েছিল সবমিলিয়ে বিএনপি তাদের অপরাধ, তাদের অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবেন।

বিএনপির হত্যাকাণ্ডের বিচার বিষয়ে জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, আমি দ্ব্যত্বহীনভাবে বলতে চাই, যারা হত্যাকাণ্ড করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ী এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে, যারা বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রীদের হত্যা করেছে, এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে। জামিন একটি স্বাভাবিক ধারা জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিন ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট যারা রয়েছে যে ঘটনাগুলি ঘটেছে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিৎ।

বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি একটি খুনিদের দল। এদলটির পিছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদন্ডপ্রাপ্ত আসামি লন্ডনে বসে আছেন। তার নির্দেশিত হয়ে যে দলটি পরিচালিত হচ্ছে এ দলটি সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ এদলটির উপর থেকে সকল দৃষ্টি সরিয়ে নিয়েছে। এ দলটি যে গহ্বরে নিমজ্জিত হয়েছে, সে গহ্বর থেকে বেরিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নাড়ী শিক্ষার ভিত্তিমূল হিসেবে মোহাম্মদ উচ্চ বালিকা বিদ্যালয় গড়ে উঠতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মান এমন হতে হবে যে অভিভাবকরা এ প্রতিষ্ঠানে ছাত্রীদের ভর্তি করাতে ব্যকুল হয়ে পরে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..