× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ভুয়া চিকিৎসক হয়েও করতেন জটিল সার্জারী : অতঃপর ধরা খেলেন সেই চিকিৎসক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
ভুয়া চিকিৎসক হয়েও করতেন জটিল সার্জারী

একটি বেসরকারি হাসপাতালে ভুয়া এমবিবিএস চিকিৎসক দিয়ে দীর্ঘদিন যাবত অপারেশন করানোর অভিযোগ পাওয়া গেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদকে (৪৫) সোমবার (পহেলা ডিসেম্বর) দিবাগত রাতে আটক করেছে উপজেলা প্রশাসন।

আটককৃত ফিরোজ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিষ্ণুকাঠি এলাকার আব্দুল খালেক শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তিন মাস পূর্বে ফিরোজ আহম্মেদ বরিশালের গৌরনদী পৌর এলাকার সুন্দরদী এলাকার বেসরকারি আলহাজ নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালটি মাসে এক লাখ টাকা চুক্তিতে আগামী পাঁচ বছরের জন্য লিজ নিয়ে পরিচালনা করে আসছিলেন। ওই হাসপাতালেই তিনি জটিল রোগীদের অপারেশন করতেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, উপজেলা স্বাস্থ্য সেবার সমস্যাগুলো নিয়ে বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছে। সেই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় সোমবার (পহেলা ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ আহম্মেদকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার নাম ফিরোজ আহম্মেদ বলে উল্লেখ করেছেন। তবে তিনি ওই হাসপাতালে ডা. আমিরুল ইসলাম নামে প্রাকটিস করতেন।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরও বলেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, ভুয়া চিকিৎসক হাসপাতালটিতে অনেক জটিল সার্জারি পরিচালনা করতেন। ফলে অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন।

তার যে অপরাধ তাতে বড়ধরনের শাস্তি হওয়া উচিৎ। যে কারনে আটককৃতকে ভ্রাম্যমান আদালতের আওতায় না এনে নিয়মিত মামলা দায়েরের জন্য গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অভিযানে উপজেলা হাসপাতালের চিকিৎসক ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আটককৃত ব্যক্তিসহ অন্যান্য দায়ীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মঙ্গলবার সকালে আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..