× Banner
সর্বশেষ
কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

ভিটামিন ডি কি, এর ঘাটতি ও পূরণে করনীয়

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
ভিটামিন ডি

সাধারণত সূর্যের আলোই (Sun Rays) হল ভিটামিন ডি-এর উৎস। ভিটামিন ‘ডি’ হলো এমন একটি ভিটামিন, যা আমাদের শরীরের হাড়ের সুগঠনের জন্য প্রয়োজন। ভিটামিন ‘ডি’-এর উপস্থিতিতে আমাদের শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে। ভিটামিন ‘ডি’ আমাদের শরীরের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে যেমন—রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জীবাণুুর বিরুদ্ধে কাজ করে, মাংসপেশির সুরক্ষা দেয় এবং ব্রেনের কর্মক্ষমতা ঠিক রাখে।

ভিটামিন ‘ডি’-এর উৎস

সূর্যালোকের উপস্থিতিতে আমাদের ত্বক ভিটামিন ‘ডি’ উৎপন্ন করতে পারে অর্থাৎ সূর্যালোক ভিটামিন ‘ডি’-এর উৎস।

এ ছাড়াও সামুদ্রিক মাছ ভিটামিন ‘ডি’-এর উৎস। সূর্যের আলোতে না গেলে বা কম গেলে ভিটামিন ‘ডি’-এর ঘাটতি হতে পারে। সূর্যের আলো ভিটামিন ‘ডি’-এর সবচেয়ে ভালো উৎস। এ ছাড়াও বেশ কিছু খাবারে ভিটামিন ‘ডি’ রয়েছে। যেমন—

–   সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, কলিজা, মাখন, পনির এ ছাড়া এখন কিছু খাবার যেমন দুধ, মাশরুম, ইয়োগার্টে ভিটামিন ‘ডি’ ফর্টিফায়েড করা হচ্ছে।

লক্ষণ

বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ‘ডি’-এর ঘাটতির লক্ষণ—

–    গ্রোথ বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে

–    হাড়ে ব্যথা

–    মাংসপেশিতে ব্যথা

–    পা বেঁকে যাওয়া

বড়দের ক্ষেত্রে ভিটামিন ‘ডি’-এর ঘাটতির লক্ষণ—

–    শরীর ব্যথা

–    হাত পা কামড়ানো

–    মুডের পরিবর্তন/বিষণ্নতা।

–    দুর্বল লাগা

–    হাড় এবং মাংসপেশিতে ব্যথা

ভিটামিন ‘ডি’ ঘাটতি প্রতিরোধে করণীয়

–    প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলো শরীরে লাগানো।

–    ভিটামিন ‘ডি’-এর ঘাটতি সম্পর্কে মানুষকে সচেতন করা

–    ঘাটতি থাকলে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট খাওয়া

ভিটামিন ‘ডি’-এর ঘাটতির সঙ্গে কিছু দীর্ঘমেয়াদি রোগের সম্পর্ক পাওয়া গেছে গবেষণায়। যেমন—ডায়াবেটিস, অ্যালার্জি, অ্যাজমা, রিউমাটরেড আর্থ্রাইটিস ইত্যাদি।

এ ছাড়াও বাচ্চাদের রিকেটস, বড়দের অস্টিওপোরেসিসের ভিটামিন ‘ডি’-এর ঘাটতির সঙ্গে সম্পর্কিত। ভিটামিন ‘ডি’-এর ঘাটতি থাকলে সূর্যের আলোতে থাকতে হবে, ভিটামিন ‘ডি’ সমৃদ্ধ খাবার খেতে হবে।

আমাদের ভাত, ডাল, ওটস, ডালিয়া, আটার মতো খাবারে কিন্তু ভালো পরিমাণে ভিটামিন ডি রয়েছে। তাই এই খাবারগুলি নিয়মিত খেলেও শরীরে পৌঁছে যায় ভিটামিন ডি। এবার এই খাবার খাওয়ার চেষ্টা করুন। তবেই ভালো থাকবেন। আর খুব সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..