× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিনদেশিরা

ACP
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ভিনদেশিরা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সাধারণ মানুষের পাশাপাশি ভিনদেশিরাও এসেছেন শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন দেশের নাগরিকরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করেছেন ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহীদ মিনার এলাকায় ছিল মানুষের ঢল। সাদা-কালো পোশাকে, হাতে ফুল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে শহীদ বেদিতে অর্পণ করেন পুষ্পস্তবক। এ সময় উপস্থিত ছিলে বিদেশি নাগরিকরাও।

শহীদ মিনার প্রাঙ্গণে কথা হয় কানাডার নাগরিক জেসির সঙ্গে। তিনি বলেন, এটা দেখে খুবই ভালো লাগছে যে, সবাই এখানে তাদের ভাষা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে। ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা সাধারণত বিরল। আমরা এখানে আসতে পেরে গর্বিত বোধ করছি।

ইতালির নাগরিক জোসেফ বলেন, আমাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এটা সবার জন্যই একটি আনন্দঘন এবং আবেগময় মুহূর্ত। নানা দেশ থেকে আমরা আজ এখানে এসেছি। ভাষার প্রতি এমন আবেগ ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..