× Banner
সর্বশেষ
শহীদ মিনারে এনসিপির শ্রদ্ধা ইউনেস্কোতে মাতৃভাষা দিবস পালন – বাংলাদেশের নেতৃত্বে বৈশ্বিক উদ্যোগ ঘোষণা ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন ভাষাশত্রু বন্ধু আর ভাষা সহযোগী শত্রু রেখে শহীদদের শ্রদ্ধা আজ ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফেব্রুয়ারি শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভাষা শহীদদের প্রতি পার্বত্যমন্ত্রী মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা নিবেদন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন ভাষা শহীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

পিআইডি

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজার চার মিনিট আগেই রাষ্ট্রপতি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান।

কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি ধীরগতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির দিকে এগিয়ে যান। এ সময় মহান একুশের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি … আমি কি ভুলিতে পারি?’ বাজানো হয়।

রাষ্ট্রপতি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..