× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ডেস্ক

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের পুষ্পস্তবক অর্পণ

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরামের পুষ্পস্তবক অর্পণ

মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি ফোরাম-এর কার্যনির্বাহী কমিটি।

আজ ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের সেই আত্মত্যাগ আমাদের জাতির অহংকার, আমাদের চেতনার ভিত্তি। ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, আমাদের স্বপ্ন ও সংগ্রামের কথা প্রকাশ করতে পারি।

নেতৃবৃন্দ আরও বলেন, এই শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা পুনরায় অঙ্গীকার করছি—

দেশের উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের চেতনা আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকুক চিরকাল। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।


এ ক্যটাগরির আরো খবর..