× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

সিপন রানা, ভালুকা প্রতিনিধি

ভালুকায় অর্থ আত্মসাৎ এর অভিযোগে পুত্রের বিরুদ্ধে পিতার মানববন্ধন

Dutta
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
valuka

আজ ভালুকা উপজেলা পরিষদের সামনে সুলতান মিয়া নামের এক বাবা তার নিজের সন্তানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে মানববন্ধন করেন। এ সময় ভালুকা পৌরসভার ০৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অভিযোগকারী সুলতান মিয়া  অভিযোগ করেন তার ছেলে এস এম জাহাঙ্গীর আলম তার অসুস্থতার  সুযোগ নিয়ে চিকিৎসার জন্য বিক্রি করা জমির কষ্টার্জিত  জমানো ২২ লক্ষ টাকা মিথ্যা প্ররোচনার মাধ্যমে হাতিয়ে নেয়। তিনি এ বিষয়ে প্রতিকার চেয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন,যার তদন্ত চলমান।
মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ জনগণ জানায় এস এম জাহাঙ্গীর আলম সাধারণ নাগরিককে হয়রানি মুলক মামলা,জমি দখলের মতো প্রতারণামুলক কাজের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। জাহাঙ্গীর আলমের পিতাসহ সর্বস্তরের জনগন তার শাস্তি দাবী করছেন। খোঁজ নিয়ে জানা যায় এস এম জাহাঙ্গীর আলম ভালুকায় সাংবাদিকতা পেশার সাথে জড়িত।


এ ক্যটাগরির আরো খবর..