× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি

SDutta
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশ ও জাতির স্বার্থে বৃহত্তর প্রতিবেশী দেশ ভারতের সাথে জরুরি ভিত্তিতে সম্পর্কোন্নয়নের আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব ও সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।

আজ ১৩ মার্চ শুক্রবার বিকেলে রাজধানীর ওয়ারীতে অনুষ্ঠিত ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আরো বলেন, অন্তবর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতিকে এক নাজুক অবস্থায় ফেলে রেখে ক্ষমতা ছেড়েছে।

যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বাধা হয়ে দাড়াবে নব নির্বাচিত সরকারের সামনে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারতের সাথে দ্রুত সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনীতির স্বার্থে আমেরিকা, চীন, রাশিয়া, জাপান সহ সকল উন্নয়ন সহযোগী দেশসমূহের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে।

দলের ইসলামী গণতান্ত্রিক পার্টির ঢাকা দক্ষিণ মহানগর শাখার সভাপতি কাজী মাসুদ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় আরো বক্তব্য রাখেন দলের অতিরিক্ত মহাসচিব মোঃ ওমর ফারুক, প্রেসিডিয়াম সদস্য মোট হাবিবুর রহমান, জগদীশ কর্মকার,মোঃ মামুন পারভেজ, রওনক জাহান বহ্নি, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী উম্মে আম্বিয়া, যুগ্ম মহাসচিব শীলা হালদার।


এ ক্যটাগরির আরো খবর..