× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ডেস্ক

ভারতের বিরুদ্ধে না খেলার ঘোষণা দিলো পাকিস্তান

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ভারতের বিরুদ্ধে না খেলার ঘোষণা

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর ভারতের বিরুদ্ধে না খেলার ঘোষণা দিলো পাকিস্তান।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান প্রথমে পুরো প্রতিযোগিতা বয়কটের হুঁশিয়ারি দিয়েছিল। পরে সেই অবস্থান নরম করে জানানো হয়—পুরো বিশ্বকাপ নয়, শুধুমাত্র ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। এই সিদ্ধান্তের চূড়ান্ত দায়িত্ব তারা ছেড়ে দিয়েছিল সরকারের উপর। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ-এর সরকার সেই পথেই হাঁটল।

এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ঝুঁকিমুক্ত নয়। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে শাস্তির মুখে পড়তে পারে PCB। পয়েন্ট কাটা যাওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা বা অন্য কড়া পদক্ষেপও নিতে পারে আইসিসি। কারণ, এই সিদ্ধান্তের ফলে ভেঙে যাচ্ছে তথাকথিত ‘হাইব্রিড মডেল’ চুক্তি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ায় ভারতের সব ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। তখনই আইসিসি জানিয়ে দেয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান ভারতে খেলবে না। সেই অনুযায়ী তাদের সব ম্যাচ নির্ধারিত হয়েছিল শ্রীলঙ্কায়। ১৫ ফেব্রুয়ারি ভারত–পাক ম্যাচও হওয়ার কথা ছিল সেখানেই। কিন্তু এখন সেটাও হচ্ছে না।

পুরো বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের উপর নির্বাসনের খাঁড়া নামতে পারত। সেই কারণেই হয়তো তারা সীমিত বয়কটের পথে হেঁটেছে। তবু আইসিসির নিয়ম অনুযায়ী, সূচি অনুযায়ী ম্যাচ না খেললে শাস্তি অনিবার্য হতে পারে।

এখন নজর আইসিসির প্রতিক্রিয়ার দিকে। বিশেষ করে চেয়ারম্যান জয় শাহ-এর নেতৃত্বাধীন আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তকে কী ভাবে দেখে এবং কী ব্যবস্থা নেয়, সেটাই ঠিক করবে বিশ্বকাপের ভবিষ্যৎ চিত্র।

বিশ্বকাপের গ্রুপ এ-তে ভারতের সঙ্গে পাকিস্তান ছাড়াও রয়েছে আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়া। এই তিন দলের বিরুদ্ধে খেললেও একমাত্র ভারতের বিরুদ্ধেই ম্যাচ বয়কট করছে পাকিস্তান। ক্রিকেটপ্রেমীদের চোখে যে ম্যাচ ছিল গ্রুপ পর্বের সবচেয়ে বড় আকর্ষণ, সেটাই শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল।


এ ক্যটাগরির আরো খবর..