× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ভারতের আপত্তি অগ্রাহ্য করে কাশ্মীর দিয়ে পাক-চীন বাস চালু

admin
হালনাগাদ: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য করেই পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) মধ্যে দিয়ে লাহৌর-কাশগর বাস পরিষেবা চালু করে দিল পাকিস্তান। সোমবার গভীর রাতে লাহৌরের গুলবার্গ থেকে চিনের জিনজিয়াংয়ের কাশগরের উদ্দেশে রওনা দিয়েছে প্রথম বাস। পিওকে-র গিলগিট, বাল্টিস্তান হয়ে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে সময় লাগবে ৩০ ঘণ্টা। বাস চালুর পর কোনও প্রতিক্রিয়া না জানালেও আগেই এ নিয়ে তীব্র আপত্তি করেছিল নয়াদিল্লি। অন্যদিকে ইসলামাদ ও বেজিংয়ের তরফে জানানো হয়েছে, চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অঙ্গ হিসেবেই এই বাস পরিষেবা চালু করা হল।

চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর নিয়ে আপত্তি ছিলই। আন্তর্জাতিক স্তরে তার প্রতিবাদও হয়েছে। কিন্তু বেজিং বা ইসলামাবাদ কেউ সেসব কানেই তোলেনি। তারপর বাস চালুর খবর আসার পর তা নিয়েও নয়াদিল্লি কড়া প্রতিক্রিয়া জানিয়ে তীব্র প্রতিবাদ করেছিল। পয়লা নভেম্বরও ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘পিওকে-র মধ্যে দিয়ে যে কোনও বাস পরিষেবা চালুর অর্থ ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করা। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।’’

কিন্তু নয়াদিল্লির এই সব প্রতিবাদ উপেক্ষা করেই বাস সার্ভিস চালু করে দিল দুই প্রতিবেশী দেশ। জানা গিয়েছে, পাকিস্তান ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে একটি বেসরকারি পরিবহণ সংস্থার চুক্তি অনুযায়ী সপ্তাহে চার দিন এই বাস চলবে। এক দিকের ভাড়া ১৩০০০ পাকিস্তানি রুপি। রিটার্ন টিকিট একসঙ্গে কিনলে লাগবে ২৩০০০। সঙ্গে নিতে হবে পাসপোর্ট-ভিসা। ২০ কেজির বেশি লাগেজ নেওয়া যাবে না। ৩ নভেম্বর থেকে বাস চালুর কথা থাকলেও নিরাপত্তার কারণে তা দু’দিন পিছিয়ে দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..