ভারতে বাড়ছে করোনা সংক্রামন

ভারতে বাড়ছে করোনা সংক্রামন

ভারতে করোনা সংক্রামন দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ হাজার ৯২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় প্রায় ৩৩ হাজার বেশি।

এতে দৈনিক সংক্রমণের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এছাড়াও আড়াই হাজারের বেশি মানুষ ওমিক্রন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২৫ জন। এখন পর্যন্ত মোট মৃত্যর সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯ হাজারের বেশি মানুষ। দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৪০১ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।