× Banner
সর্বশেষ
শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’ দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু মোদির ভিডিও অপসারণ ইস্যুতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না – পররাষ্ট্রমন্ত্রী হাসিনার আমলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার – আইনমন্ত্রী ‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না – স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে – স্বাস্থ্যমন্ত্রী জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

বেনাপোল যশোর প্রতিনিধি

ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক

ACP
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক
ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক

ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে  ২টি স্বর্নবারসহ বাংলাদেশি এক  পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।
বুধবার(৫ আগস্ট) বিকালে যাত্রীর শরীর তল্লাশী করে এই স্বর্নেরবার উদ্ধার  করা হয়।
আটক স্বর্নপাচারকারী  মোবারক হোসেন মুনসিগঞ্জ সদর এলাকার তাজুউদ্দীনের ছেলে।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারি কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান,  ভারতে যাবার সময় ঐ যাত্রীর আচার-আচারন ও চলাফেরা সন্দেহ জনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা করা হয়। এসময় তার কাছে স্বর্ন থাকার কথা স্বীকার করে। পরে তার প্যান্টের  পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্নবার পাওয়া যায়।
  যার বাজার মুল্য আনুমানিক ২২ লাখ টাকা।  পরে তার  শরীরের ভেতর  আরো স্বর্ন আছে কিনা  এক্সরে করা হয়।  কিন্তু পাওয়া যায়নি। আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা করা হবে।
এদিকে বেনাপোল চেকপোষ্টে স্বর্নপাচার প্রতিরোধে অত্যাধুনিক ব্যবস্থা না থাকায় অধিকাংশ চালান ঢুকে পড়ছে ওপারে। পরবর্তীতে আটক হচ্ছে ভারতীয় কাস্টমসে।


এ ক্যটাগরির আরো খবর..