× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ভারতে পাচার হওয়া তিন তরুণী দেড় বছর পর ট্রাভেল পারমিটে ফেরত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ভাল কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন তরুণীকে দেড় বছর পর ট্রাভেল পারমিট প্রক্রিয়ার ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
আজ সন্ধ্যা ৬টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে সোপর্দ করে। জাস্টিস এন্ড কেয়ার নামের একটি এনজিও তাদের গ্রহণ করেছে। আইনি সহায়তার পাশাপাশি তাদের পরিবারের কাছে হস্তান্তরের দায়িত্ব নেয় তারা। জাস্টিস এন্ড কেয়ারের সমন্বয়কারী কর্মকর্তা সাওমী সুলতানা জানান, ভাল কাজের প্রলোভন দেখিয়ে দেড় বছর আগে পাচারকারীরা ফেরত আসা মেয়েদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। এসময় ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে একটি এনজিও সংস্থার হেফাজতে রাখেন।
সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা মেয়েদের কর্মসংস্থান ও আইনি সহযোগিতা প্রয়োজন হলে করা হবে বলেও জানান এই এনজিও কর্মকর্তা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসনুন তরুণীদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..