× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ভারতে আবারও হাসপাতালে আগুন, নিহত ৪

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Hospital-fire-2.jpg

এক সপ্তাহের ব্যবধানে ভারতে আবারও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ রোগী নিহত হয়েছেন।এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। এর আগে গত সপ্তাহে দেশটির একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১৩ জন প্রাণ হারিয়েছিলেন।

বুধবার ভোরে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ২৮ কিলোমিটার দূরে থানে নামক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর এনডিটিভির।

প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দেশটির সরকার নিহত রোগীর পরিবারকে ৫ লাখ এবং আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে।

বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে প্রাইম ক্রিটিকেয়ার নামে বেসরকারি ওই হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ভবনটির দ্বিতীয় তলা পুরোপুরি পুড়ে গেছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওই হাসপাতলে কোনও করোনা আক্রান্ত রোগী ছিলেন না। অগ্নিকাণ্ডের পর ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৬ জন আইসিইউতে চিকিৎসা নিচ্ছিলেন।

থানে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় ৪ রোগীর মৃত্যু হয়। যদিও স্থানীয় বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, আগুনে দগ্ধ হয়ে ওই চার রোগী মারা গেছে।

গত ২২ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মুম্বাইয়ের কাছে পালঘরে ভিরারের বিজয় বল্লভ কোভিড হাসপাতালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৩ জনের প্রাণহানি হয়।


এ ক্যটাগরির আরো খবর..