× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোমের মূর্তি মাদাম তুসো জাদুঘরে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

মোমের মূর্তির সংগ্রহের কারণে বিশ্বব্যাপী পরিচিত লন্ডনে অবস্থিত মাদাম তুসো জাদুঘর। প্রাণহীন মোমের মূর্তিগুলোর প্রধান বিশেষত্ব, সেগুলো নড়েচড়ে বেড়ানো মানুষগুলোর মতোই অবিকল দেখতে। হলিউড-বলিউডের দাপিয়ে বেড়ানো তারকারা ছাড়াও সেখানে ঠাঁয় দাঁড়িয়ে বা বসে থাকতে দেখা যায় ইতিহাসখ্যাত নেতা, বিজ্ঞানী, প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বসহ আরো অনেককে।

এবার এই এলিট তালিকায় যোগ হতে চলেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও। অমিতাভ বচ্চন, শাহরুখ বা সালমান খান ভক্তরা তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর সময় হয়তো প্রথম প্রথম ভড়কে যেতে পারেন দেশের প্রধানমন্ত্রীকে আশেপাশেই দাঁড়িয়ে বা বসে থাকতে দেখে। একটু সাহসী কেউ তার সঙ্গেও টুক করে তুলে নিতে পারেন সেলফি।

ব মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে এপ্রিল মাসেই উন্মুক্ত করা হবে মোদির মোমের মূর্তি।

এবার যারা শিডিউলের বেড়াজালে পড়ে ভারতীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে অপারগ হচ্ছেন, তাদের দিন গোণার পালা শুরু। এপ্রিলের পর রাজধানীতে মোদির দেখা না পেলে তারা সোজা চলে যেতে পারেন লন্ডনে। সেখানে মাদাম তুসো জাদুঘরে নির্বাক-নিষ্প্রাণ মোদি কথার কোনো জবাব দিতে না পারলেও কিংবা সমস্যার সমাধান করতে না পারলেও অন্তত তার কাঁধে কাঁধ মেলানোর সুযোগটা ঠিকই দেবেন


এ ক্যটাগরির আরো খবর..