× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

১০ মিনিটে ৩০০ অংক করে নজর কেড়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী অনুলগ্না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

ভারতীয় অ্যারিথমেটিক জিনিয়াস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে কলকাতার বেলঘরিয়া অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী অনুলগ্না বসু। রবিবার রাষ্ট্রীয় গণিত দিবসে চেন্নাইয়ে আয়োজিত পাটিগণিতের ওপর এই প্রতিযোগিতায় ১০ মিনিটে ৩০০ অঙ্ক কষে নজর কেড়েছে সে। রাজ্য স্তরে দ্বিতীয় হওয়ার পর জাতীয় স্তরের জন্য মনোনীত হয় অনুলগ্না।

ভারতের ২০টি রাজ্যের ছাত্রছাত্রীরা অংশ নেয় সিপ অ্যাবাকাস আয়োজিত এই প্রতিযোগিতায়। বাংলা থেকে প্রতিনিধিত্ব করে ৯ জন। মহিলা হিসেবে অনুলগ্না একাই। গত বছর ১০ মিনিটে ২০০ অঙ্ক কষে সারা বাংলায় হওয়া এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল সে।

অনুলগ্না শুধু অঙ্ক বা পড়াশোনায় নয়, ক্যারাটে, সাঁতারেও যথেষ্ট পারদর্শী। ওকে শুভেচ্ছা জানিয়েছেন দমদমের সাংসদ সৌগত রায় ও বিধানসভার মুখ্যসচেতক নির্মলকান্তি ঘোষ।


এ ক্যটাগরির আরো খবর..