× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে লাল-সবুজের বাংলাদেশ নারী ফুটবল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ ফেবারিট হিসেবেই সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের আসর শুরু করে বাংলাদেশের মেয়েরা। তারই ধারাবাহিকতায় নেপাল ও ভুটানের পর এবার ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। পার্শ্ববর্তী দেশটির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছেন গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

আজ বৃহস্পতিবার কমলাপুর শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে গোল উৎসবে মেতেছিলেন দর্শকরা। একটি করে গোল করেছেন আনুচিং মোগিনি, শামসুনাহার ও মনিকা চাকমা।

দক্ষিণ এশিয়ার সাতটি দলের এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা হলেও করছে চারটি দেশ। দলগুলো হল স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। পাকিস্তানের উপর ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। আর মালদ্বীপের নারী ফুটবলের বয়সভিত্তিক দল নেই। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলের এবারের আসরে দল কম ছিল। তাই লিগ পদ্ধতিতে শুরু হয় আয়োজন। প্রত্যেক দল প্রত্যেক দলের মুখোমুখি হয়। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলার ছিল।

আসরের প্রথম ম্যাচ থেকে অ্যাটাকিং ফুটবল খেলেতে থাকে মারিয়া মান্ডার নেতৃত্বাধীন দলটি। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ৬-০ গোলে বড় জয় পায় স্বাগতিকরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে নামে তারা। সে ম্যাচেও ৩-০ গোলে দাপুটে জয় পায়। অন্যদিকে ভারত গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেই জয় পায় ভারত।

গ্রুপ সেরা হতে নেমে আজ ম্যাচের ৩২তম মিনিটে বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন আনুচিং মোগিনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলের ব্যবহার দ্বিগুণ করেন শামসুনাহার। আর ভারতের কফিনে শেষ পেরেকটি গাড়েন মনিকা চাকমা। ২২ ও ২৩ ডিসেম্বর বিরতি দিয়ে ২৪ ডিসেম্বর ফাইনালে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ ও ভারত।


এ ক্যটাগরির আরো খবর..