× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

ডেস্ক

লন্ডনে জয়শঙ্করের উপর হামলায় পতাকা ছিঁড়ে ভারত-বিরোধী স্লোগান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
জয়শঙ্করের উপর হামলা

যুক্তরাজ্যের লন্ডনের চ্যাথাম হাউসের সামনে হামলার শিকার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পুলিশের সামনেই পতাকা ছিড়ে ভারত-বিরোধী স্লোগান দেন তারা।

বুধবার (৫ মার্চ) রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দিতে গিয়েছিলেন জয়শঙ্কর।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, জয়শঙ্কর কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীদের জটলা থেকে এক ব্যক্তি হঠাৎই ছুটে তার গাড়ির সামনে পৌঁছে যান। এরপর কনভয়ের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। এ সময় আরও কয়েকজন  জয়শঙ্করের কনভয়ের কাছে এসে স্লোগান দিতে শুরু করেন। প্রাথমিকভাবে পুলিশ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও, কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যান তারা।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জয়শঙ্করের মতো ‘ভিভিআইপি’র নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে এই ঘটনায়। এর নেপথ্যে খলিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল। লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন হামলার চেষ্টারও অভিযোগ রয়েছে এসএফজের বিরুদ্ধে।

বিক্ষোভ সত্ত্বেও, জয়শঙ্কর তার কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রেখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং অন্যান্য সিনিয়র নেতাদের সাথে দেখা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..