× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডেস্ক

ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কমেছে আলুর দাম

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
৭৪ মেট্রিক টন আলু

ভরা মৌসুমেও আলুর চড়া দাম না কমার দৃশ্য বাংলাদেশে এই প্রথম। দাম কমলে আমরা সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হয়। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় কমেছে আলুর দাম।

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে জাত ভেদে প্রতি কেজি আলুতে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত দাম কমেছে।

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মুক্তা এন্টারপ্রাইজ চারটি ট্রাকে করে ভারত থেকে ১০০ টন আলু আমদানি করে। ৫২টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে বলে জানা গেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসব আলু সরবরাহ করা হবে।

গত কয়েকদিন থেকে প্রতিদিনই আলুর দাম কমছে। যদিও ভারতীয় আলু দিনাজপুরের বাজারে খুব একটা আসে না। এখান থেকে বাইরে আলু কম সরবরাহ হবে। তাই বাজারে আলুর মজুদ বাড়ছে। দাম কমার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যাও বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আলুতে জাত ভেদে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত কমেছে।

বাজার ঘুরে দেখা গেছে, কার্ডিনাল আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়। এক সপ্তাহ আগে কেজি প্রতি যার দাম দিল ৩০ থেকে ৩২ টাকা। কারেজ আলু বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা। আগে বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকায়। হল্যান্ড জাতের আলু বর্তমানে বিক্রি হচ্ছে ২১ থেকে ২৩ টাকায়। কয়েকদিন আগে যার প্রতি কেজি মূল্য ছিল ৩০ থেকে ৩২ টাকা। আর দেশি জাতের আলু আগে ৩৮ থেকে ৪২ টাকা বিক্রি হলেও বর্তমানে ২৮ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিয়মিত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে সব ধরনের পণ্যের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে। সংশ্লিষ্টদের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।


এ ক্যটাগরির আরো খবর..