× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

ভারত ও চীনের সীমান্ত সমস্যা মেটাতে বিশেষজ্ঞ কমিটি গঠন

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ভারত ও চীন সীমান্ত সমস্যা

দীর্ঘ টানাপড়েন শেষে সীমান্ত সমস্যা মেটাতে উদ্যোগী হলো ভারত ও চীন। ভারত ও চীন সীমান্ত সমস্যা সেটাতে দুই দেশ মিলে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। তাঁরাই এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে ফের সরাসরি বিমান পরিষেবাও  চালু হতে চলেছে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

মঙ্গলবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতীয় ভক্তদের যাতে কৈলাস-মানস সরোবর যাত্রায় কোনও অসুবিধা না হয়, সহজে ভিসা মেলে, সেই নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

চলতি মাসের শেষে চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। SCO সামিটে যোগ দেবেন তিনি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেজিং। ২০২৬ সালে BRICS সম্মেলন হবে ভারতে, ২০২৭ সালে চিনে। এই সম্মেলন সফল করতে উভয় দেশ পরস্পরকে সমর্থন করবে বলে আশ্বাস দিয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণে একমত হয়েছে ভারত ও চিন।

ভারত ও চীনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তঃ

১. সীমান্ত নির্ধারণে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হবে।

২. সীমান্ত দেখভাল ও নিয়ন্ত্রণে কাজ করবে আলাদা ওয়ার্কিং গ্রুপ।

২. পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে নিজেদের মধ্যে বৈঠক করবে দুই দেশের সেনা।

৩. উত্তেজনা কমাতে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা চালিয়ে যাবে ভারত ও চিন।

৪. চালু হবে সরাসরি বিমান পরিষেবা।

৫. কৈলাস ও মানস সরোবর যাত্রার জন্য ভিসা মিলবে সহজে।

২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত ও চিনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে দুই দেশ। তবে সম্প্রতি ধীরে ধীরে বরফ গলছে। সেনা প্রত্যাহারের কাজও চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভারতের উপরে দুই দফায় মোট ৫০ শতাংশ ট্যারিফ চাপানোয় আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে উঠেছে, তখন ভারত ও চিনের মধ্যে সীমান্ত নির্ধারণের কাজ শুরু করার ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


এ ক্যটাগরির আরো খবর..