× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত -৩

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন,ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় দুটি পুথক সড়ক দূর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে দুজন। গত বৃহম্পতিবার রাত আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়ায় দুইজন ও আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-মাওয়া মহাসড়কের কলাপাড়ায় একজন নিহত হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান জানান, গত রাত আড়াউটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িঁয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নুরু মুন্সী এবং রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দুই যাত্রী।

অপরদিকে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের কলাতলা নামক স্থানে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস মাওয়া যাওয়ার পথে দাড়িয়ে থাকা একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যান চালক মজিবর শেখ নিহত হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। a


এ ক্যটাগরির আরো খবর..