× Banner
সর্বশেষ
গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী

ফরিদপুর প্রতিনিধি

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ২৪

Kishori
হালনাগাদ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক রাশেদ শেখ (২৮) এবং ট্রাকের হেলপার নবীন শেখ (২২)। তারা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর ট্রাকের এক শ্রমিক জানান, ভোরে তারা ইটবোঝাই ট্রাক নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নেন। নির্ধারিত চালক না আসায় এবং ফোনে যোগাযোগ না পাওয়ায় হেলপারকে দিয়ে ট্রাক চালানো হচ্ছিল। ভাঙ্গায় পৌঁছানোর পরই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার উদ্ধার অভিযান চালান। আহত ও নিহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন বলেন, ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গাগামী ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ভাঙ্গা হাসপাতালে ২৪ জন আহত চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..