× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

ভক্তকে চড় মারলেন জন

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা জন আব্রাহাম নম্র, ভদ্র স্বভাবের মানুষ হিসেবেই পরিচিত।

তবে গত বৃহস্পতিবার ফোর্সটু সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে নিজেকে আর সংযত রাখতে পারেননি এ অভিনেতা। এক ভক্তকে চড় মেরেছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদেন বলা হয়েছে, ফোর্সটু ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠান শেষে বিদায় নিচ্ছিলেন জন। এ সময় ভক্তরা তাকে ঘিরে ধরে। তখন তার এক ভক্ত তার হাত ধরে সেলফি তুলতে গেলে তাকে চড় মারেন জন।

পাশাপাশি সাংবাদিকদের দৃশ্যধারণ করতে বারণ করেন তিনি। এরপর গাড়িতে করে সেই স্থান ত্যাগ করেন এই অভিনেতা।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ফোর্স সিনেমার দ্বিতীয় কিস্তি ফোর্সটু। আগের সিনেমার তুলনায় এতে আরো বেশি অ্যাকশন দেখা যাবে বলে জানা গেছে। জন আব্রাহাম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, তাহির রাজ বাসিন প্রমুখ। আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি ।


এ ক্যটাগরির আরো খবর..