× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

বড়লেখায় (মৌলভীবাজার) কলেজ রোডে সড়ক দুর্ঘটনা আহত ২

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ডিগ্রি কলেজ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুব হোসাঈন নামের এক যুবক ও চল্লিশোর্ধ এক মহিলা গুরুত্বর আহত হয়েছেন। জানা যায় গতকাল সন্ধ্যা প্রায় সাড়ে ছয় ঘটিকার সময় বড়লেখা-শাহবাজপুর আঞ্চলিক সড়কের গ্রামতলা জামেয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার সামনে অফিস বাজার থেকে আসা বড়লেখা গামী একটি সিএনজি বড়লেখা থেকে আসা যুবক মাহবুব হোসাঈন মোটরসাইকেল যুগে বাড়ি যাচ্ছিলেন।

সামনের দিগ থেকে আসা সিএনজি টি মোটরসাইকেল আরোহী মাহবুব হোসাঈন কে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন এবং সিএনজির বডিতে লেগে বাম হাতের একটি আংগুল কেটে যায়। এদিগে সিএনজিতে আসা এক মহিলা যাত্রী কিছুটা আঘাত পেলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ি চলে যান।

তবে মোটরসাইকেল আরোহী মাহবুব হোসাঈনের অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত মাহবুবের ভাই তানভীর এইচ জাহিদ জানায় সারা গায়ে কিছুটা আঘাত পেলেও হাতের আংগুল কেটে চামড়ার সাথে লেগে আছে। তবে আজকের মধ্যে অপারেশন করা হবে বলে চিকিৎসারত ডাক্তারগণ জাহিদ কে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..