× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, কিশোর নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় মাসুদুর রহমান নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। নিহত মাসুদুর রহমান ভাদুঘরের বাসিন্দা হাফেজ ইলিয়াস মিয়ার ছেলে। সে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ৮ম শ্রণির ছাত্র। তার লাশ জেলা সদর হাসপাতালে রাখা আছে।

এদিকে মাদ্রাসাছাত্র মাসুদুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছে মাদ্রাসাছাত্ররা। এ পরিস্থিতিতে শহরের নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, এক মাদ্রাসাছাত্র মারা গেছেন। তবে কিভাবে তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তা ছাড়া নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ নেই।

প্রসঙ্গত, সোমবার বিকেলে শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের সঙ্গে ভাড়া নিয়ে অটোচালকের কথা কাটাকাটি হয়। পরে তার পাশে থাকা এক ব্যবসায়ীর ঝগড়া বাধে। একপর্যায়ে ওই ব্যক্তি মাদ্রাসাছাত্রকে একটি চড় দেন। এ ঘটনার পর অর্ধশত মাদ্রাসাছাত্র হামলা চালিয়ে টিএ রোডের বিজয় টেলিকম এবং আমান টেলিকম ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে যোগ দেয় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও। পরে পুরো শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে সময় দুই শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মুহুর্মুহু ককটেলের শব্দে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ওঠে আতঙ্কের নগরী। এ সময় সদর থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন এবং বাংলানিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। পুলিশ ২ শতাধিক রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে রাত ১১ টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..