× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
ব্রাজিলের প্রেসিডেন্ট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্রিকস সম্মেলনে এ সাক্ষাৎ করেন তারা।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন শেখ হাসিনা। এছাড়াও বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেন প্রধানমন্ত্রী।

তাদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, উগান্ডার ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার উপপ্রধানমন্ত্রী।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলছে কৌশলগত অর্থনৈতিক জোট ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। ২২ আগস্ট থেকে শুরু হওয়া এই সম্মেলন বৃহস্পতিবার (২৪ আগস্ট) শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..