× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ডেস্ক রিপোর্টার

ব্রাজিলের আমাজনে বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
brazil

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বার্সেলোসে একটি জনপ্রিয় পর্যটন স্টপে শনিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে চৌদ্দ জন নিহত হয়েছে। অ্যামাজনাস রাজ্যের গভর্নর এ কথা জানিয়েছেন।

গভর্নর উইলসন লিমা এক্স-এ (আগে টুইটার হিসেবে পরিচিত) লিখেছেন, দুর্ঘটনায় বারোজন যাত্রী এবং দুই ক্রু নিহত হয়েছে।

ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। নিউজ সাইট জি ১ বলেছে, বিমানটি ছিল ব্রাজিলের বিমান-নির্মাতা এমব্রেয়ার নির্মিত একটি ১৮-যাত্রীর ইএমবি-১১০, টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ।

এটি রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসে যাওয়ার পথে প্রায় ৯০ মিনিটের একটি ফ্লাইট ছিল বলে জানা গেছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদার বরাত দিয়ে নিউজ সাইট ইউওএল জানিয়েছে, যাত্রীরা স্পোর্ট ফিশিংয়ের জন্য এই অঞ্চলে ভ্রমণ করছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..