× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৯ অক্টোবর, ২০২২
ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা

আজ ফের জোড়া ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। গত দু’সপ্তাহে এই নিয়ে সাত বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। যার জেরে আতঙ্কে কাঁপছে জাপান। আর তাঁর এই পদক্ষেপের জেরে একদিকে যেমন কোরিয় উপদ্বীপে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। অন্যদিকে তেমনি আতঙ্কে কাঁপছে জাপান। কারণ অধিকাংশ সময়ই জাপানের উপর দিয়ে পূর্ব দিকের সমুদ্রে গিয়ে পড়ছে কিমের ক্ষেপণাস্ত্র।

দক্ষিণ কোরিয়ার সেনা সূত্রে খবর, রবিবার ফের জোড়া ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেন কিম। সেই ক্ষেপণাস্ত্রগুলি জাপান সাগরে গিয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই জাপান সাগরেই মার্কিন নৌসেনার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার সেনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, আমেরিকাকে খোলা চ্যালেঞ্জ জানাতেই এইরকম বেপরোয়াভাবে একের পর এক মিসাইল পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

জাপানের সংবাদ সংস্থাগুলি সূত্রে খবর, রবিবার ডুবোজাহাজ থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। সাড়ে ৩০০ কিলোমিটার পাল্লার এই মিসাইল ভূমি থেকে মাত্র ১০০ কিলোমিটার উঁচু দিয়ে উড়ে গিয়ে জাপান সাগরে পড়েছে বলে ওই সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছে। রবিবারের ওই ঘটনার পর তড়িঘড়ি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেই মতো জাপানের সমুদ্র বন্দর, বিমান বন্দর থেকে শুরু করে সেনা ঘাঁটি — সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তর কোরিয়ার এই মিসাইল পরীক্ষার কড়া সমালোচনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

অন্যদিকে এই ঘনঘন মিসাইল পরীক্ষার জন্য সাফাই দিয়েছে উত্তর কোরিয়া। কিমের দেশের সেনার এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের দিক থেকে হামলার আশঙ্কা থাকার কারণেই এই মিসাইল পরীক্ষা করা হচ্ছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে আমেরিকাও। মার্কিন নৌসেনার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জাপানের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ বা ‘ইইজেড’-এ গিয়ে পড়েছে উত্তর কোরিয়ার মিসাইল।

গত ৩ অক্টোবর প্রশান্ত মহাসাগরে প্রায় ৪ হাজার কিলোমিটারের মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া। ওই সময়ও জাপানের অভিযোগ ছিল, মিসাইলগুলি তাঁদের দেশের উপর দিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে গিয়ে পড়েছে। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন সেনার সঙ্গে মিলে চারটি মিসাইল পরীক্ষা করেছিল দক্ষিণ কোরিয়া। এর মধ্যে তিনটি মিসাইল নিখুঁত নিশানায় আঘাত হানলেও একটি ক্ষেপণাস্ত্র লঞ্চের পড়েই ভেঙে পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..