× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

ব্যাংকের সুদহার এক অংকে অর্থাৎ ৯শতাংশের মধ্যে আসতে সময় লাগবে

admin
হালনাগাদ: বুধবার, ১১ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  সব ব্যাংকের ঋণের সুদহার এক অংকে অর্থাৎ ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ (বুধবার) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন ‘এ টার্গেটটাই কঠিন ছিল। আমি বোধ হয় তখনই বলেছিলাম এটি যত জলদি করা যায়। কারণ এতো কুইকলি করা সব ব্যাংকের পক্ষে সম্ভব নয়।

কিছু কিছু ব্যাংক এটি বাস্তবায়ন করেছে, কিছু কিছু ব্যাংক এখনও করেনি, এতে করে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কি না? -জানতে চাইলে তিনি বলেন, না বিশৃঙ্খলা হবে না। বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখভাল করবে।’ গত ১ জুলাই বেসরকারি ব্যাংকের ঋণের বিপরীতে সর্বোচ্চ ৯ শতাংশ ও আমানতে ৬ শতাংশ সুদ কার্যকরের কথা। কিন্তু ১০ দিন হয়ে গেলেও বেশিরভাগ ব্যাংক এখনও নির্দেশনা মানেনি।

চলতি সপ্তাহে এসব ব্যাংক ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমানতের সুদহার কমানোর জন্য সরকারি ব্যাংকগুলো তাদের আমানত বেসরকারি ব্যাংক থেকে তুলে নিচ্ছে এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ হয়তো উঠাবে। এটা তাদের ব্যবসার ব্যাপার।


এ ক্যটাগরির আরো খবর..