× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

ব্যতিক্রমী উপায়ে ভক্তদের ভোটদানে উৎসাহিত করেছেন বলিউড কিং শাহরুখ খান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

কয়েক মাস আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলিউডের তারকাদের কাছে আবেদন রেখেছিলেন তারা যেন দেশবাসীকে ভোট প্রদানে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রীর সেই আবেদন মেনে ভক্তদের ভোট প্রদানের জন্য আবেদন জানিয়েছিলেন, অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, এ আর রহমান, করণ জোহর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকরসহ বেশ কয়েকজন তারকা।

তবে, ব্যতিক্রমী উপায়ে ভক্তদের ভোটদানে উৎসাহিত করেছেন বলিউড কিং শাহরুখ খান। নরেন্দ্র মোদির অনুরোধ রাখতে গিয়ে র‍্যাপার হয়েছেন তিনি। ‘করো মতদান’ নামের একটি র‍্যাপ গান গেয়ে টুইটারে পোস্ট করে মোদিকে ট্যাগ করেছেন এই অভিনেতা।

ক্যাপশনে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৃজনশীল কিছু করতে বলেছিলেন। ভিডিওটা তৈরি করতে আমি একটু দেরিই করে ফেললাম। তবে ভোট দিতে আপনারা কিন্তু গড়িমসি করবেন না। ভোট প্রদান করা শুধু আমাদের অধিকারই নয়, এটা আমাদের ক্ষমতাও। দয়া করে তার সদ্ব্যবহার করুন।

‘করো মতদান’ গানের লিরিকসের ভাবার্থ এমন ‘আমরাই দেশের আওয়াজ, দেশের প্রেমিক, দেশবাসী তৈরি সিদ্ধান্ত জানাতে।’ এছাড়া যারা নিজের থেকেও দেশকে বেশি ভালোবাসেন তাদের ভোট দিতে দেশবাসীকে অনুরোধ করেন তিনি। শাহরুখের মতে, যে নিজের থেকেও দেশকে ভালোবাসেন, তাকেই ভোটটা দিন। দেশ আমাদের, দেশের সরকার নির্বাচন করার দায়িত্বও আমাদের।

পোস্ট দেখে যে রীতিমতো চমকে গিয়েছেন মোদি, তা জানান দিচ্ছে মোদির টুইট। শাহরুখের টুইট শেয়ার করে মোদি লিখেছেন, ‘শাহরুখ, কল্পনাতীত প্রচেষ্টা করেছ। আমি নিশ্চিত ভারতের জনগণ প্রথমবারের মতো আপনার অনুরোধ রাখবে। বেশি বেশি ভোট দিতে আসবে।’

উল্লেখ্য, ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১১ এপ্রিল থেকে। চলবে ১৯ মে পর্যন্ত। আর এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষদের পাশাপাশি তারকাদের মধ্যে আছে বেশ উৎসাহ-উদ্দীপনা।


এ ক্যটাগরির আরো খবর..