পত্নীতলায় সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

পত্নীতলায় সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী মিলনের ব্যক্তিগত উদ্যোগে ৪২ জন দুঃস্থের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার পত্নীতলা বাজার এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসাবে প্রতিটি পরিবারকে ৪কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, হাফ লিটার সয়াবিন তৈল, হাফ কেজি লবণ ও ১টি করে সাবান প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী মিলন জানান, করোনা প্রভাবে অঘোষিত লক ডাউনের কারণে দিনমজুরদের আয় কমে যাওয়ায় তাদের পারিবারিক খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে দুঃস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।