শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে নৌকা ও জাল সহ ১৬ জন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল-জরিমান দেওয়া হয়েছে।
সোমবার সকালে ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে কাঁচিকাটার পদ্মা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ সময় অভয় আশ্রমে মাছ ধরার অপরাধে ৫ হাজার মিটার জাল, ৫ টি ইঞ্জিন চালিত নৌকা ও ৭০ কেজি জাটকা জব্দসহ ১৬ জেলেকে আটক করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জন জেলেকে ২৮ দিন করে জেল ও ৬ জনকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগ্যান বলেন, মার্চ থেকে এপ্রিল পর্যন্ত অভয় আশ্রমে জাল ফেলা নিষেধ। সভা সেমিনার করে জেলেদের শতর্ক করার পরও নদীতে মাছ ধরে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঁচিকাটার পদ্মা নদী থেকে ৪টি ইঞ্জিন চালিত নৌকা, ৭ হাজার মিটার জাল, ৬০ কেজি জাটকা জব্দ ও ১৬ জেলেকে আটক করি।


