× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

বোদায় সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীদের সাথে মতবিনিময় সভা ১৯ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দীন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভুমি মন্ত্রনালয়ের সচিব মেছবাহ উল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল। মতবিনিময় সভায় সাবেক ছিটমহলবাসীদের বিভিন্ন সমস্যা ও দাবী উপস্থাপন করেন সাবেক ছিটমহল সমন্বয় কমিটির নেতা হবিবর রহমান।এ সময় সাবেক ছিটমহলবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা বলেন। সভায় প্রধান অতিথি ভুমি সচিব ছিটমহলবাসীর সকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।তিনি এ সময় আরো বলেন, জমির মালিকানা তথ্য ডিজিটাল করা হবে, যে জমির মালিক সে সেই জমির মালিক থাকবেন, জমির ম্যাপ ডিজিটাল করা হবে এবং আগামী জুন-জুলাইয়ের মধ্যে জমির মালিকানার কাগজপত্র তাদের মাঝে হস্তান্তর করা হবে। এ সময় সাবেক নাজিরগঞ্জ ছিটমহলবাসীরা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিকও সুধিজনেরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..