বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচন সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেটেলম্যান্ট অফিসার মোঃ মফিজুল রহমান, ইউ’পি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



