বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ে বোদায় বাসা ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে বোদা থানার অফিসার ইনচার্জ একেএম নুরুল ইসলাম থানা চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠনিক ভাবে উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে বাসা মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা থানা চত্বরে অনুষ্ঠিত হয়। এখন থেকে বাসা মালিক নিজের ও বাসা ভাড়াটিয়ার তথ্য নির্ধারিত ফরমে পুরন করে নিজের কাছে এক কপি ও থানায় এক কপি জমা দিবেন। তথ্যে ভাড়াটিয়ার জাতীয় পরিচয় পত্র ও ছবি, যোগাযোগ নম্বরসহ যাবতীয় তথ্য প্রদান করতে হবে। সন্ত্রাস নাশকতা ও জঙ্গিবাদ রুখতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে দেশ ব্যাপী এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে বোদা থানার অফিসার ইনচার্জ একেএক নুরুল ইসলাম মতবিনিময় সভায় জানান। এ সময় ওসি(তদন্ত) আবু সায়েম মিঞা, এসআই শহিদুল ইসলাম শহিদ সহ সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



