× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

বোদায় বিনামুল্যে ল্যাপটপ বিতরণ

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের বোদায় বিনামুল্যে ল্যাপটপ বিতরণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালা ২৩ জানুয়ারি  (শনিবার) বিকেলে মহিলা মহাবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

এরোলাইট আইসিটি এডুকেশন ঢাকা এর আয়োজনে বোদা মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় বিনামুল্যে ল্যাপটপ বিতরণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যরাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

স্বাগত বক্তব্য রাখেন এরোলাইট আইসিটি এডুকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল হক সাজ্জাদ। বোদা মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সলিমুল্লাহ, বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম আজাদ, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা পাইলট গার্লন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল প্রমুখ।

কর্মশালায় বর্তমান সরকারের ভিশন-২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে আইসিটি শিক্ষার সম্প্রসারণে এরোলাইট আইসিটি এডুকেশন, লার্নিং এন্ড আর্নিং প্রোগ্রামের আউট সোর্সিং কাজের জন্য বিনামুল্যে ল্যাপটপ বিতরণ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করা হয়।

আলোচনাশেষে বিনামুল্যে ৪১টি ল্যাপটপ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দর।


এ ক্যটাগরির আরো খবর..