× Banner
সর্বশেষ
মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বোদায় একুশ স্মৃতি পাঠাগারের মাসিক আলোচনা চক্র অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় একুশ স্মৃতি পাঠাগারের মাসিক আলোচনা চক্র ‘পঞ্চগড়ের নদীমালা’ ২০মে (শুক্রবার) সন্ধ্যায় পাঠাগার কক্ষে অনুষ্ঠিত হয়।

পাথরাজ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক বিকাশ অধিকারী (পঞ্চগড়ের নদীমালা) মুল প্রবন্ধটি উপস্থাপন করেন। মুল প্রবন্ধ উপস্থাপন শেষে অংশ গ্রহনকারীদের মধ্যে মুল প্রবন্ধের উপর মতামত প্রদান করেন। এ সময় মুল প্রবন্ধের আলোকে মতামত ব্যক্ত করেন প্রবীণ রাজনিতীবিদ ও মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, পাথরাজ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট কবি সাহিত্যক প্রবীর চন্দ, বোদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, পল্লী সাহিত্য সংস্থার পরিচালক মোঃ হারুন-আর-রশিদ, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন, শিক্ষক আব্দুর রাজ্জাক রাজু , খায়রুল বাসার লিটন, পঞ্চগড় মহিলা কলেজের সহকারী অধ্যাপক মনি শংকর দাস গুপ্ত সহ অনেকে বিভিন্ন মতামত ব্যক্ত করে। এসময় উপস্থিত ছিলেন সাকোয়া ডিগ্রী কলেজের প্রভাষক এন এ রবিউল হাসান লিটন, একুশ স্মৃতি পাঠাগারের কর্নধার এস এম সিলন, মোঃ শফিকুর রহমান, যুব নেতা কাজী তারেক, সাংবাদিক মানিক প্রমুখ।

একুশ স্মৃতি পাঠাগারের মাসিক আলোচনা চক্রে সৃজনশীল, মননশীল ও সাহিত্য প্রেমী মানুষদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।


এ ক্যটাগরির আরো খবর..