× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান ফাওজুল কবির

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
ফাওজুল কবির

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। ওই সময় উপদেষ্টা এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা বিগত সরকারের দুর্নীতি, অন্যায়-অবিচার ও বৈষম্যে অতিষ্ঠ হয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আন্দোলনের মাধ্যমে নিজেদের জীবনের বিনিময়ে এ অন্তর্বর্তী সরকার গঠন করেছে। আমরা তাদের এ স্বপ্ন পূরণে সবসময় কাজ করে যাবো। এজন্য বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু এবং রেল খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা/কোম্পানি পুনর্গঠন ও সংস্কার করা হচ্ছে। দেশের মানুষ বৈষম্যহীন নতুন বাংলাদেশ দেখতে চায় এবং আমি আশা করি নতুন এই বাংলাদেশ তৈরিতে জনগণের স্বার্থ সুরক্ষার্থে বর্তমান সরকারকে এফআইসিসিআই সর্বাত্মক সহযোগিতা করবে।

এফআইসিসিআইয়ের সভাপতি জাভেদ আখতার তার বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ তৈরিতে সততার সঙ্গে ব্যবসা করা ও  ব্যবসায়ীদের প্রতি আহ্বান। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে চাই।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, এফআইসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি এরিক এম ওয়াকার, এফআইসিসিআইয়ের সহ-সভাপতি ইয়াসির আজমান, এফআইসিসিআইয়ের কার্যনিবাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবিরসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..