× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

বৈশাখের রঙয়ে সাজছে নর্থসাউথ ইউনিভার্সিটি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

বসন্তের স্নিগ্ধ হাওয়া পেরিয়ে উষ্ণতাকে সঙ্গী করে আসছে বাংলা সনের প্রথম মাস বৈশাখ। বাংলা নববর্ষ উদযাপন বাঙ্গালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আর সেই সংস্কৃতির ধারা অব্যাহত রাখতেই দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থসাউথ ইউনিভার্সিটি উদযাপন করতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪২৬।

বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ নর্থসাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন আয়োজন করবে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার।  এরইমধ্যে সংগঠনের সদস্যরা রঙবেরঙ এর ফেস্টুন,  ফ্লায়ারস ইত্যাদি রঙীন করে সাজিয়েছে তাদের বসুন্ধরাস্থ ক্যাম্পাসকে। এছাড়াও পহেলা বৈশাখে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠান।

হাজারো প্রাণের মিলন মেলায় রঙ্গিন এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় চেয়ারম্যান এম. এ. হাসেম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিক ইসলাম, বোর্ড অফ ট্রাস্টি মেম্বেরসসহ ছাত্র ও শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বর্ষবরণের প্রস্তুতি নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের জেনারেল সেক্রেটারি ইশতিয়াক আহমেদ চৌধুরী বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণের আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে, প্রতিবছরের ন্যায় এবারও সে ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের সবথেকে আকর্ষণীয় আয়োজন হলো “ফ্লাশমব” যাতে অংশগ্রহণ করবে সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন মাতানোর জন্য আসবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘আরবো ভাইরাস’। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের বৈশাখ মানেই রঙের ছড়াছড়ি এবং একটি উৎসবমুখোর দিনের আয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশাখের এই আয়োজনে বাঙ্গালিয়ানাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলে ধরা হবে।


এ ক্যটাগরির আরো খবর..