× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

নিউজ ডেস্ক

বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ স্পিডবোট চলাচল বন্ধ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০২২
বাংলাবাজার-শিমুলিয়ায় লঞ্চ স্পিডবোট

বৈরী আবহাওয়া ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আপাতত বন্ধ থাকছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। জানিয়েছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।

আজ বুধবার (৪ মে) সকাল সাড়ে ৬টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ রাখে বলে জানিয়েছেন তিনি।

ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করা হয়নি। আপাতত বন্ধ থাকছে। আবহাওয়া স্বাভাবিক হলে চলাচল শুরু হবে।

ঘাট সূত্রে জানা গেছে, ভোরে বৃষ্টির সঙ্গে বাতাস বইতে থাকলে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। এছাড়াও কালবৈশাখী ঝড়ের আভাস থাকায় দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..