× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

বেয়ারস্টোর ৮০০ টেস্ট রান

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের প্রথম উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৮০০ টেস্ট রান করেছেন জনি বেয়ারস্টো।

পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ষষ্ঠ উইকেটে মঈন আলীর সঙ্গে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৮২ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো।

এ বছর তার রান এখন ৮৫৫। এক পঞ্জিকাবর্ষে এটাই এখন কোনো ইংলিশ উইকেটকিপারের সর্বোচ্চ।

আগের সর্বোচ্চ ছিল ম্যাট প্রায়রের ৭৭৭ রান। প্রাক্তন উইকেটকিপার যেটি করেছিলেন ২০১২ সালে। এবার তাকে ছাড়িয়ে প্রথম ইংলিশ উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৮০০ রান করলেন বেয়ারস্টো। তার ৮৫৫ রান এ বছর কোনো শুধু ব্যাটসম্যানেরও সর্বোচ্চ।

সব মিলিয়ে কোনো উইকেটকিপারের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড অ্যান্ডি ফ্লাওয়ারের। প্রাক্তন জিম্বাবুইয়ান উইকেটকিপার ২০০০ সালে করেছিলেন ১০৪৫ রান। আর কোনো উইকেটকিপারই এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩৩ রান দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের, তিনি যেটি করেছিলেন ২০১৩ সালে।


এ ক্যটাগরির আরো খবর..