× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করা হবে -স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ

রোগীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতে দেশের সব অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করা হবে। পাশাপাশি নিষিদ্ধ চেতনানাশক এনেসথেসিক ড্রাগস হেলোথন ব্যবহার করলে চিকিৎসকসহ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত মুজিব কর্ণারের উদ্বোধন শেষে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, গত দুদিন আগেও ঢাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেউ হেলোথন ড্রাগস বিক্রি করলে, কোনো হাসপাতালে ব্যবহার করলে এবং কোনো চিকিৎসক এর সঙ্গে জড়িত থাকলে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবার মান উন্নত করার প্রচেষ্টা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এটি বাস্তবায়ন হলে রাজধানীসহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে রোগিদের চাপ অনেক কমে আসবে বলেও মত প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে এনসিডি কর্ণার অর্থাৎ নন কমিউনিকুল ডিজিজ কর্ণারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্ণারের মাধ্যমে রোগীদের রক্ত চাপ, ডায়বেটিস ও ক্যানসার নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হবে। এই সেবা চালু করা গেলে দেশের বড় বড় হাসপাতালগুলোতে আর রোগীদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরনের রোগের আধুনিক চিকিৎসা সেবা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।


এ ক্যটাগরির আরো খবর..