× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বেশি দামে চিনি বিক্রি করায় অর্থদন্ড

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
বেশি দামে চিনি বিক্রি

নোয়াখালীর বেগমগঞ্জে বেশি দামে চিনি বিক্রি ও মুল্য তালিকা প্রদর্শন না করায় এক মিল মালিককে ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়ার নেতৃত্বে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের জগন্নাথ মিল মালিককে এ অর্থদন্ড করা হয়।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, চৌমুহনীর মহেশগঞ্জ বাজারের কিছু ব্যবসায়ী বেশি দামে চিনি বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বেশি দামে চিনি বিক্রি করায় এবং মুল্য তালিকা প্রদর্শন না করায় জগন্নাথ মিল মালিক কে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও বেগমগঞ্জ থানার পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..